- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সুরঞ্জিত সেনগুপ্তের প্রয়াণে মুক্তিযোদ্ধা সংসদের শোকসভা

৫নং সাব সেক্টরের কমান্ডার ও মুক্তিযোদ্ধা, প্রবীণ পার্লামেন্টারিয়ান, সংবিধান বিশেষজ্ঞ, রাজনীতিবিদ, ভাটি বাংলার কৃতীসন্তান সুরঞ্জিত সেনগুপ্তের প্রয়াণে শোক সভা করেছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ। বৃহস্পতিবার বিকালে শোকসভায় সভাপতিত্ব করেন জেলা ইউনিট কমান্ডার নুরুল মোমেন।
সভার শুরুতে সুরঞ্জিত সেনগুপ্তের আত্মার শান্তি     
কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
শোকসভায় সুরঞ্জিত সেনগুপ্তের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও মুক্তিযুদ্ধে তাঁর অবদান নিয়ে আলোচনা করেন মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, আ.ত.ম সালেহ, জেলা ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার ইউসুফ আল আজাদ, অ্যাড.আলী আমজদ, মুক্তিযুদ্ধ চর্চা ও গবেষণা কেন্দ্রের আহবায়ক অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু, আবু সুফিয়ান, মকসেদ আলী, সহকারী কমান্ডার মো. আব্দুস শহীদ, মলয় কান্তি দাস, সৈয়দুর রহমান, বিনোদ রঞ্জন তালুকদার, ডা. আব্দুর রশিদ, মুজিবুর রহমান, মজিবুর রহমান চৌধুরী, মতিলাল দাস, মতিন মিয়া, সদর উপজেলা কমান্ডার আ. মজিদ প্রমুখ।
সভা শুরুর পূর্বে কোরআন তেলাওয়াত করেন মো. নুরুল মোমেন ও পবিত্র গীতা পাঠ করেন মলয় কান্তি দাস।
প্রেস বিজ্ঞপ্তি

  • [১]