- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সুরঞ্জিত সেন সবকিছুতেই ছিলেন সুপার স্টার

স্টাফ রিপোর্টার
‘সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন সবকিছুতেই সুপার স্টার। রাজনীতি, সংস্কৃতি, সমাজে, পার্লামেন্টসহ সব জায়গায় সুরঞ্জিত ছিলেন একজনই। বাংলার রাজনীতিতে আর একজন সুরঞ্জিত কোন দিন জন্ম নিবে না। তার মতো পার্লামেন্টারিয়ান আর কোন দিন জাতীয় সংসদে আসবে না। তিনি ছিলেন সংসদের শিক্ষক, আমরা ছিলাম ছাত্র।’
ঢাকাস্থ সুনামগঞ্জ সমিতির আয়োজনে প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণ সভায় এসব কথা বলেন উপস্থিত আলোচকগণ। সোমবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগের শওকত ওসমান মিলনায়তনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্মৃতিচরণ করে বক্তব্য রাখেন, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ও সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।  
স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৫ আসনের এমপি মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতন, হবিগঞ্জ-২ আসনের এমপি আব্দুল মজিদ, সুনামগঞ্জ-৪ আসনের এমপি অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ,  
সুনামগঞ্জ-মৌলভীবাজার সংরক্ষিত আসনের এমপি অ্যাড. শাহানা রব্বানী, বিশিষ্ট সাংবাদিক সালেহ চৌধুরী, সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী ড. জয়া সেনগুপ্তা, এনআরবি ব্যাংকের চেয়ারম্যান ফরাসত আলী, ঢাকাস্থ সুনামগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম, জালালবাদ সমিতির সভাপতি তোফায়েল সামী, প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের সাবেক ব্যক্তিগত সচিব এটিএম মোয়াজ্জেম।
স্মরণ সভায় উপস্থিত ছিলেন ঢাকার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের জজ জেসমিন আরা বেগম, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, কেন্দ্রীয় কৃষক লীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. শামীমা শাহরিয়ার,  সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বী স্মরণ, ঢাকাস্থ সুনামগঞ্জ সমিতির সাংগঠনিক সম্পাদক বিজন রায়সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ।
স্মরণ সভায় সভাপতিত্বে করেন ঢাকাস্থ সুনামগঞ্জ সমিতির সভাপতি আকবর হোসেন মঞ্জু ও সঞ্চালনা করেন সংগঠনের সমাজকল্যাণ সম্পাদক অ্যাড. কনিজ রেহনুমা রব্বানী ভাষা।
স্মরণ সভায় প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের জীবনালক্ষ্য পাঠ, দাঁড়িয়ে নিরবতা পালন ও কালো ব্যজ ধারন করা হয়। শোক সভায় ঢাকায় বসবাসরত সুনামগঞ্জের নানা শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এদিকে জগন্নাথহল এলোমনাই এসোসিয়েশন ইউকের বার্ষিক সাধারণ সভায় প্রয়াত সুরঞ্জিত গুপ্তের মৃত্যূতে শোক প্রকাশ করা হয়েছে।
গত ২৫ ফেব্রুয়ারী সন্ধ্যায় উডফোর্ড চার্চ হলে বাবু অধীর রঞ্জন দাসের সভাপতিত্বে ও তাপস সাহার সঞ্চালনায় সভার শুরুতে  বৃহত্তর সিলেটের সর্বজন শ্রদ্ধেয় নেতা সুরঞ্জিত সেন গুপ্তের বিদেহী আত্মার প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। বর্ষিয়ান এই রাজনীতিকের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোপাত করেন রাখাল সাহা, ধীরেন হালদার,ধীরেন বসু, সমীর দাস ও সুজিত সেন।
আলোচনা সভায় বক্তারা বলেন তার মৃত্যুতে জাতি তার এক সূর্যসন্তানকে হারিয়েছে। তার এই শূন্যতার পূরণ হবার নয়। আজীব অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী বর্ষিয়ান এই নেতা ধর্মবর্র্ণ নির্বিশেষে সকলের কাছে ছিলেন শ্রদ্ধার পাত্র। তিনি আমৃত্যু গণমানুষের কল্যানে কাজ করে গেছেন। সভার দ্বিতীয় পর্বে সংগঠনের চলতি কর্মকান্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা হয়।
সভায় বক্তব্য রাখেন তপন সাহা, অধীর দাস, অজিত সাহা, আর সাহা, সুজিত সেন, রতন দাস, মিহির সরকার,মনোজ তালুকদার, শ্যামল রায়, সুশান্ত কুমার বালা, উত্তম দে, কৃষ্ণা সাহা, উত্তম কুমার দে, সঞ্জয় ঘোস, বাবু মজুমদার, সমীর দাস, ধীরেন বসু, ডি এন হালদার, কমলেশ হালদার, তপন পান্ডিত,  মিল্টন সাহা, ও কমল সাহা প্রমুখ।
অপরদিকে দেশে সংসদীয় রাজনীতিতে সুরঞ্জিত সেনগুপ্তের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে উল্লেখ করে বক্তারা আরো বলেছেন, সংসদীয় রাজনীতিতে সুরঞ্জিত সেনগুপ্ত যে দক্ষতা ও অভিজ্ঞতা প্রতিফলন রেখেছেন তা ছিল অতুলনীয়। তারা বলেন, তিনি শুধু একজন রাজনীতিকই ছিলেন না, বাংলাদেশের সংবিধান প্রণয়নেও তিনি অসামান্য অবদান রেখে গেছেন। তার এই অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে রবিবার রাতে বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের উদ্যোগে আয়োজিত এক স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ.আ.ম.স আরেফিন সিদ্দিক এতে সভাপতিত্ব করেন।
স্মরণ সভায় বক্তব্য রাখেন সাবেক সেনা প্রধান ও সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব:) কে এম শফিউল্লাহ বীর উত্তম, বাসসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও জাতীয় প্রেসক্লাবের সহ-সভাপতি আজিজুল ইসলাম ভুইয়া, বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের কার্যকরী সভাপতি অ্যাড. এম এ বারী, সাংবাদিক শাহিন উল ইসলাম চৌধুরী প্রমুখ।
কে এম শফিউল্লাহ বীর উত্তম বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে একটি সুখি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ আমৃত্যু কাজ করে গেছেন। তার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে এক বিরাট শূন্যতার সৃষ্টি হয়েছে যা সহজে পূরণ হবার নয়।
বিদেহী আত্মার শান্তি কামনা করে তার কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, তার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে এক বিরাট শূন্যতার সৃষ্টি হয়েছে যা সহজে পূরণ হবার নয়।
আজিজুল ইসলাম ভুঁইয়া, বলেন, একজন দক্ষ ও প্রাজ্ঞ রাজনীতিক হিসেবে দেশ ও দেশের মানুষের অধিকারের পক্ষে সুরঞ্জিত সেনগুপ্ত সবসময় সোচ্চার ছিলেন। স্বাধীনতা যুদ্ধের একজন সংগঠক হিসেবে তার রাজনৈতিক জীবনে দেশমাতৃকার মুক্তির জন্য তিনি যে অবদান রেখেছেন তা জাতি কোনোদিন ভুলবেনা।

  • [১]