বিরুদ্ধে স্মারকলিপি
আব্দুজ জহুর সেতুর পশ্চিম পাড়ে দ্রুততম সময়ের মধ্যে স্ট্যান্ড নির্মাণসহ শ্রমিকদের কাছ থেকে চাদাঁবাজীর প্রতিবাদে জেলা প্রশাসকসহ পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেছে উত্তর সুরমার ৩৪টি সংগঠনসহ বিশ^ম্ভরপুর, উত্তর সুরমা ও বিশ^ম্ভরপুর যৌথ সড়ক পরিবহন মালিক সমিতি, সিএনজি সমিতি বিশ^ম্ভরপুর শাখা, জামালগঞ্জ সিএনজি সমিতি, তাহিরপুর পরিবহন পরিচালনা উপকমিটির নেতৃবৃন্দ।
রবিবার দুপুরে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম ও পুলিশ সুপার হারুন অর রশিদের কাছে এ স্মারক লিপি দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন মেটারসাইকেল সমিতির (সুবিধতাজ) পক্ষে সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক শ্যামল বিশ^াস রানা, সহ-সভাপতি সেলিম চৌধুরী, শাহ আলম, কোষাধ্যক্ষ সৈয়দ হোসেন, লেগুনা সমিতির সম্পাদক সার্জেন্ট (অব.) মুর্শেদ মিয়া, সিএনজি সমিতির সভাপতি শফিকুল ইসলাম, খোকন আহমদ, মহিম মিয়া, শ্রমিক ইউনিয়নের সভাপতি সাজিদুর রহমান সাজু, সম্পাদক শাহজাহান প্রমুখ।
এ সময় শ্রমিক নেতারা বলেন, শহরের কিছু চিহ্নিত
সন্ত্রাসী ও চাঁদাবাজদের মোটরসাইকেল শ্রমিকসহ অন্যান্য পরিবহনের শ্রমিকদের কাছে প্রতিনিয়ত চাঁদা দাবী করে। চাঁদা না দিলেই তাদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। সেতুর পশ্চিম পাড়ের হাজার হাজার বেকার যুবক মোটরসাইকেল চালিয়ে তাদের জীবন জীবিকা নিবার্হ করে শান্তিশৃংখলা বজায় রেখেছে। এ ছাড়াও তাহিরপুরের সিএনজি চালকদের গাড়ী চালাতে বাধার সৃষ্টি করছে সংঘবদ্ধ চাঁদাবাজচক্র। দ্রুততম সময়ের মধ্যে পশ্চিম পাড়ে প্রস্তাবিত টার্মিনাল স্থাপনের মাধ্যমে এ সমস্যা সমাধানের দাবী জানানো হয়। (প্রেস বিজ্ঞপ্তি)