- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সুরমার ভাঙ্গনে দোয়ারা মরণ ফাঁদে পরিণত

আশিক মিয়া, দোয়ারাবাজার
দোয়ারাবাজার উপজেলার সুরমা নদীর ভাঙ্গন যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। উপজেলার সুরমা নদীর ওপারে তিনটি ইউনিয়নের উপজেলা সদরে আসার একমাত্র উপায় হচ্ছে খেয়া পারাপার।  আর সেই খেয়াঘাটটি সুরমা নদীর ভাঙ্গনে বিলীন হয়ে গেছে গত এক সপ্তাহের ব্যবধানে। এসময় প্রায় অর্ধশতাধিক দুর্ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন খেয়া ঘাটের ইজারাদার। খেয়াঘাটের ইজারাদার জানিয়েছেন, তিনি প্রতিনিয়ত ঘাট পরিবর্তন করছেন। আজ এক জায়গায় ঘাট    করলে কাল সেই জায়গা ভেঙ্গে যাচ্ছে। গত বছর উপজেলা প্রশাসনের অর্থায়নে ৫ লক্ষ টাকা ব্যয়ে পাকা সিড়িটা নির্মাণ করা হয়েছিল। সিঁড়িটি রাস্তার সমান ছিল। সেই সিঁড়িটি বর্তমানে প্রায় ১০ ফুট নিচে দেবে গেছে ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয় মমতাজ বলেন, ‘খেয়াঘাটের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ইজারাদার আমাকে জানিয়েছেন। আমি নিজেই সরেজমিন দেখেছি। এ ব্যাপারে জেলায় আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।’

  • [১]