দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের উপনির্বাচনে বিজয়ী হয়েছেন মো. হযরত আলী। তালা প্রতীকে তিনি পেয়েছেন ৫৩৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. কলিম উদ্দিন আহমদ (ফুটবল) প্রতীকে পেয়েছেন ৩৭৭ ভোট। মোরগ প্রতীকে ২০৬ ভোট পেয়ে ৩য় হয়েছেন মো. জহির মিয়া।
শনিবার সকাল ৯ থেকে বিকাল ৫ টা পর্যন্ত উৎসাহ উদ্দীপনা ও কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। টেংরা কেন্দ্রে মোট ভোটার ছিলেন ১৭১৬ জন। এর মধ্যে কাস্টিং হয়েছে ১১৩০ ভোট।
প্রিজাইডিং অফিসার দোয়ারাবাজার সরকারি কলেজের প্রভাষক মো. গোলাম তৌফিক জানান, সুরমা ইউনিয়নের ৫ নং ওয়াডের সদস্য পদে উপনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচন চলাকালে নির্বাচন পরিদর্শন করেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুদ্দীন, দোয়ারাবাজার থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজির আলম, সুরমা ইউপি চেয়ারম্যান খন্দকার মামুনুর রশিদ, আব্দুল হালিম বীরপ্রতীক প্রমুখ।