- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সুরমা ইউনিয়নে এমপি পীর মিসবাহ্’র ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার
সদর উপজেলার সুরমা ইউনিয়নে ২শ’ বন্যার্ত মানুষের মাঝে শুকনা খাবার ও পানি বিশ্বদ্ধকরণ ট্যাবেলট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদের আয়োজনেও সুরমা ইউনিয়নের রহমতপুর গ্রামে শুকনা খাবার ও পানি বিশ্বদ্ধকরণ ট্যাবেলট বিতরণ করেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ এমপি।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, সদর উপজেলার প্রকল্প কর্মকর্তা মানিক মিয়া, জেলা জাতীয় পার্টির নেতা
আব্দুর রশিদ, সাজ্জাদুর রহমান সাজু, সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।
শুকনা খাবার বিতরণ শেষে জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, যতদিন বন্যা থাকবে, ততদিন ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে এবং পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

  • [১]