স্টাফ রিপোর্টার
সদর উপজেলার সুরমা ইউনিয়নের সম্ভাব্য দুই চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারণামূলক সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে ইউনিয়নের মইনপুর গ্রামে অ্যাড. নুর হোসেনের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়। রবিবার দিনে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. তাজুল ইসলাম মুসলিম ও সৈয়দপুর গ্রামের একাধিক স্থানে উঠান বৈঠক করেছেন।
শনিবার রাতে মইনপুর গ্রামে হাজী আব্দুস সামাদের সভাপতিত্বে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সুরমা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী অ্যাড. নুর হোসেন। গ্রামের বাসিন্দা মো. জিয়াউর রহমানের সঞ্চালনায় সভা আরও বক্তব্য রাখেন ব্যবসায়ী হারুন মিয়া, মিজানুর রহমান, আবুল কাশেম, আলী আহমদ প্রমুখ।
রবিবার দিনে সুরমা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. তাজুল ইসলাম মুসলিম ও সৈয়দপুর গ্রামের একাধিক স্থানে উঠান বৈঠক করেছেন। এ সময় সাথে ছিলেন শিক্ষানবীশ আইনজীবী মতিউর রহমান, আহমদ হোসেন, আব্দুল আওয়াল, মুজিবুর রহমান, আবুল কালাম, এমরান, হুমায়ুন আহমেদ প্রমুখ। পৃথক পৃথক সভায় সম্ভাব্য দুই চেয়ারম্যান প্রার্থী ভোটারদের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।