- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সুরমা ইউপি’র উপ-নির্বাচন/ নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক বলেছেন, আসন্ন সুরমা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর পক্ষে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে। আমরা নৌকা নিয়ে রাজনীতি করি। যার কাছে নৌকা থাকবে তার পক্ষেই আমরা কাজ করবো। আগামী ২৯ ডিসেম্বর সুরমা ইউনিয়নে নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে।
শুক্রবার বিকালে উপজেলার মানিকনগরে মুহিবুর রহমান মানিক বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীকের সভাপতিত্বে এবং উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবুল মিয়ার সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও জেলা পরিষদ সদস্য আব্দুল খালেক, পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ, বোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান, উপজেলা মুক্তিযোদ্ধের সাবেক কমান্ডার সফর আলী, দোয়ারাবাজার সরকারী ডিগ্রি কলেজের প্রভাষক শের মাহমুদ ভূইয়া, অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. রফিক উদ্দিন, আলী আকবর, গুরুধন দাস, আওয়ামী লীগ নেতা বিশিষ্ট ব্যাবসায়ী মো. এখলাছুর রহমান ফরাজি, ব্যবসায়ী সুমন মিয়া, আওয়ামী লীগ নেতা বরুণ চন্দ্র দাস, আব্দুল হামিদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজল মিয়া, আবুল খায়ের, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য আব্দুর রউফ, কবির আহমদ, গিয়াস উদ্দিন, ইউপি সদস্য জামাল উদ্দিন, হাসান আলী,আব্দুল হামিদ প্রমুখ।

  • [১]