স্টাফ রিপোর্টার
সদর উপজেলার সুরমা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রতিদিন প্রচারণা চালিয়েছেন। শনিবার তিনি ইউনিয়নের বালিকান্দি, ভৈষারপাড়, মইনপুর, ষোলঘর, বেরীগাঁও, নলুয়া, বাঘমারা, কৃষ্ণনগর, বানীপুর, সৈয়দপুর, বেলাবরহাটী প্রভৃতি এলাকায় প্রচারণা করেছেন। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন স্থানে উঠান বৈঠক, কুশল বিনিময়, বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোট চাওয়া এখন তাঁর নিত্যদিনের কাজ।
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম বলেন, আমি চেয়ারম্যান পদে নির্বাচন করতে দীর্ঘদিন ধরে প্রচারণা করছি। ইউনিয়নের বিভিন্ন স্থানে নিরাপদ পানি সংকট দেখা দিয়েছে। গরুর খুরারোগ দেখা দিয়েছে। এসব সমস্যা সমাধানে নানাভাবে চেষ্টা করছি। উন্নয়ন বঞ্চিত মানুষের কথা শুনছি। আমি চেয়ারম্যান নির্বাচিত হতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।
এদিকে সদর উপজেলা কুরবাননগর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শামস উদ্দিন ইউনিয়নের আলমপুর, নুরপুর, কান্দাগাঁও, চাঁনপুর, লালারচর, কলারকান্দা, কাইড়ঘাট, হাছনপুর, শাহপুর, হাছনবাহার প্রভৃতি এলাকায় ভোটারদের সাথে কুশলবিনিময় করেছেন।
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শামস উদ্দিন জানান, আমি চেয়ারম্যান পদে নির্বাচন করতে বিভিন্ন স্থানে প্রচারণা চালিয়ে যাচ্ছি। আমি নির্বাচিত হলে রাস্তা-ঘাটের এবং মানুষের জীবনমানের উন্নয়ন করব। এই ইউনিয়নকে ডিজিটাল ইউনিয়নে রূপান্তর করব। এই জন্য আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।