মুক্তিযুদ্ধের সংগঠক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য এবং রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাড. সুরেশ চন্দ্র দাস স্মরণে শোক সভা করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিট।
সোমবার সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে শোক সভায় সভাপতিত্বে করেন ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাড. আফতাব উদ্দিন।
সভায় বক্তব্য রাখেন, ইউনিটের সেক্রেটারী অ্যাড. মো. মতিউর রহমান পীর, সদস্য অ্যাড.হায়দার চৌধুরী লিটন, সিরাজুল ইসলাম সিরাজ, আজীবন সদস্য মো. এমদাদুল হক শাহজাহান, সেরুজ্জামান সেরু, মো. ফারুক মিয়া, জুনায়েদ আহমদ, যুব প্রধান হোসাইন আহমেদ তানভীর, সহ যুব প্রধান মাঝুম আহমেদ। সভা সঞ্চালনা করেন ইউনিট অফিসার কনিকা তালূকদার।
সভায় আলোচকবৃন্দ প্রয়াত সুরেশ চন্দ্র দাসের কর্মজীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এসময় সভায় উপস্থিত সকলেই শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
প্রেস বিজ্ঞপ্তি