স্টাফ রিপোর্টার
সদ্য প্রয়াত বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা অ্যাড. সুরেশ চন্দ্র দাসের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা আওয়ামী আইনজীবী পরিষদের আয়োজনে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
অ্যাড. সৈয়দ শায়েখ আহমদের সভাপতিত্বে ও অ্যাড. শহীদুল হাসনাত খোকনের পরিচালনায় শোকসভায় বক্তব্য রাখেন অ্যাড. মফচ্ছির মিয়া, অ্যাড. মতিউর রহমান পীর, অ্যাড. আব্দুল করিম, অ্যাড. নজরুল ইসলাম শেফু, অ্যাড.ছুরত আলম, অ্যাড. সোনাধন দাস, অ্যাড. ফুল কুমার, অ্যাড.সাহেল আহমদ, অ্যাড. ছৈল মিয়া, অ্যাড.গৌরাঙ্গ পদ দাস, অ্যাড.মিজানুর রহমান, অ্যাড.আব্দুল ওয়াদুদ, অ্যাড.শুকুর আলী, অ্যাড.বিশ্বজিৎ চক্রবর্তী, অ্যাড তৈমুর রহমান বাবুল, অ্যাড. এনাম আহমদ, অ্যাড.মনিষ কান্তি দে মিন্টু, অ্যাড সন্দীপ দাশ, প্রমুখ।
শোকসভায় বক্তরা প্রয়াত সুরেশ দাসের আত্মার শান্তি কামনা করেন। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। উপস্থিত আইনজীবীগণ তার দীর্ঘ কর্মময় জীবন নিয়ে বক্তব্য রাখেন।