- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

‘সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ’ শীর্ষক কর্মশালা

স্টাফ রিপোর্টার
‘সুশাসনের জন্য কৌশলগত যোগাযোগ’ শীর্ষক অনলাইন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দুইদিন ব্যাপী জুম অ্যাপের মাধ্যমে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এই কর্মশালার আয়োজন করে।
বৃহস্পতিবার সকাল ৯টায় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মিজান উল আলম, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব আয়েশা আক্তার, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, প্ল্যাটফর্মস ফর ডায়ালগের টিম লিডার মি. আর্সেন স্টেফেনিয়ন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও উন্নয়ন) এ কে এম আজিজুল হক।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক শাহিন ইসলামের সভাপতিত্বে ও প্ল্যাটফর্মস ফর ডায়ালগের পরিচালক মো. নজরুল ইসলামের সঞ্চালনায় তথ্য অধিকার বিষয়ে প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ বেতারের উপপরিচালক সৈয়দ জাহিদুল ইসলাম। বার্ষিক কর্মসম্পাদন বিষয়ে প্রশিক্ষক ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক মো. জাহিদুল ইসলাম, অভিযোগ প্রতিকার ব্যবস্থা বিষয়ে প্রশিক্ষক ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. মোকলেছুর রহমান।
এই প্রশিক্ষণ কর্মশালায় জেলার সকল প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

  • [১]