- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সুসময়ের প্রত্যাশায়

মাহবুবুল হাছান শাহীন

স্থগিত স্বপ্ন আবারো শুরু
কোন এক মধ্যাহ্নে যখন
সবকিছু জ্বলে পুড়ে ছাই হয়েছিল
চারিদিকে কেঁদে কেটে অস্থির।
গড়িয়ে পড়ার জলের অভাব
দুচোখ যখন শুকিয়ে খা খা
তেমনি শুকানো নদীর ধারা।
আবারও নদীতে ফিরুক জলের ধারা
অবিরত বৃষ্টি আকাশ ভেঙে পড়ুক।
আমরা জল চাই,
সবকিছু আবারো ফিরুক,
সবুজের ছায়ায়…
আমরা নিশ্বাস নিতে চাই,
আলোকিত পৃথিবীতে
আমরা আবারও স্বপ্নে বিভোর
সুসময়ের প্রত্যাশায়।

১২.১০.২০২১

  • [১]