- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সুস্থ হয়েছেন আরও ১৩ জন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলায় নতুন করে আরোগ্য লাভ করেছেন ২ উপজেলার আরও ১৩ জন। সুনামগঞ্জ সদর উপজেলার ১১ জন এবং বিশ^ম্ভরপুর উপজেলায় ২ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২৩৬ জন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার বাড়িতে কোয়ারেন্টাইনে গেছেন ১২ জন, আইসোলেসনে গেছেন ১৫ জন, কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র পেয়েছেন ২০ জন।
এ পর্যন্ত সুনামগঞ্জ জেলায় ৬ হাজার ৪৪৫ জনকে হোম কেয়ারেন্টাইনের আওতায় আনা হয়। কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র দেওয়া হয় ৭ হাজার ৬৩৪ জনকে। এ ছাড়া করোনা সন্দেহে এ পর্যন্ত ১৬১৬ জনকে আইসোলেশনে আনা হয়েছে।
এছাড়াও করোনা সন্দেহে এ পর্যন্ত ১১ হাজার ৭শত ৫১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে রিপোর্ট পাওয়া গেছে ১১ হাজার ৩৫৬ জনের। করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৬১৬ জন। নমুনা পরীক্ষার তুলনায় আক্রন্তের হার ১৪.২৩ শতাংশ।

  • [১]