স্টাফ রিপোর্টার
জেলায় করোনাভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন আরও ১৫ জন। এদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ১২ জন এবং ছাতক উপজেলার ৩ জন। এনিয়ে সুস্থ হয়েছেন মোট ২২০২ জন। করোনা আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৯৩ দশমিক ৭৪ শতাংশ।
বর্তমানে আইসোলেসনে আছেন ১২২ জন। এরমধ্যে সুনামগঞ্জ সদর উপজেলায় সবচেয়ে বেশি ১০০ জন আইসোলেসনে আছেন। এছাড়াও দোয়ারাবাজার উপজেলায় ৪ জন, জামালগঞ্জ উপজেলায় ৩ জন, দিরাই উপজেলায়
২ জন, ছাতক উপজেলায় ৬ জন, জগন্নাথপুর উপজেলায় ৪ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ২ জন এবং শাল্লা উপজেলায় ১ জন আইসোলেসনে আছেন।
এদিকে গত রবিবার ২৩ জনের নমুনা পরীক্ষায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ জন। আক্রান্ত ২ জনই সুনামগঞ্জ সদর উপজেলার।
এখ নপর্যন্ত করোনা সন্দেহে জেলার ১৫ হাজার ৪শত’ ৩৪ জনের নমুনা টেস্ট করা হয়েছে। রিপোর্ট পাওয়া গেছে ১৪ হাজার ৯শত’ ৯১ জনের। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্তের হার ১৫ দশমিক ৬৬ শতাংশ।