- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সুস্থ হয়েছেন আরও ১৬ জন

স্টাফ রিপোর্টার
নতুন করে আরোগ্য লাভ করেছেন ৩ উপজেলার আরও ১৬ জন। সুস্থ হওয়াদের মধ্যে রয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলার ১২ জন, বিশ^ম্ভরপুর উপজেলার ২ জন এবং জগন্নাথপুর উপজেলার ২ জন। এ নিয়ে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়েছেন মোট ১৩১৬ জন।
বর্তমানে আইসোলেসনে আছেন ৪১৩ জন। ১১ হাজার ৮শত’ ১৮ জনের নমুনা পরীক্ষায় সুনামগঞ্জ জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন মোট ১৭৪৮ জন। সর্বশেষ গত শনিবার ২৪ জনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ৫ জন। এদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ৪ জন এবং দোয়ারাবাজার উপজেলার ১ জন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, রবিবার বাড়িতে কোয়ারেন্টাইনে গেছেন ১০ জন, আইসোলেসনে গেছেন ৫ জন, কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৬ জন।
করোনাভাইরাসে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন। এরমধ্যে সদরে ৫, দোয়ারায় ১, ছাতকে ৭, দ.সুনামগঞ্জে ১, জামালগঞ্জে ১, তাহিরপুরে ১, দিরাইয়ে ২ এবং ধর্মপাশা উপজেলায় ১ জন।

  • [১]