- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সুস্থ হয়েছেন আরও ২২ জন

স্টাফ রিপোর্টার
করোনাভাইরাসের সংক্রমণ থেকে জেলায় আরোগ্য লাভ করেছেন জেলার ১৪৭০ জন। আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৭৭.০৪ শতাংশ। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, রবিবার নতুন করে আরোগ্য লাভ করেছেন আরও ২২ জন। এরমধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ২০ জন এবং জগন্নাথপুর উপজেলার ২ জন।
নতুন করে হোম কোয়ারেন্টাইনে গেছেন ১২ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে গেছেন ১ জন, আইসোলেসনে গেছেন ১০ জন, কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র পেয়েছেন ৩২ জন। এ পর্যন্ত সুনামগঞ্জ জেলায় ৬ হাজার ৫৭৭ জনকে হোম কেয়ারেন্টাইনের আওতায় আনা হয়। কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র দেওয়া হয় ৭ হাজার ৯৮৪ জনকে। এ ছাড়া করোনা সন্দেহে এ পর্যন্ত ১৯০৮ জনকে আইসোলেশনে আনা হয়েছে। বর্তমানে আইসোলেসনে আছেন ৪১৮ জন। মারা গেছেন ২০ জন।
এদিকে গত শনিবার ৩২ জনের নমুনা পরীক্ষায় জেলার করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১০ জনের শরীরে।
সুনামগঞ্জ সদর উপজেলায় ১৮ জনের নমুনা পরীক্ষায় ৮ জন, তাহিরপুর উপজেলায় ৭ জনের নমুনা পরীক্ষায় ১ জন, জগ্নাথপুর উপজেলায় ৩ জনের নমুনা পরীক্ষায় ১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এছাড়াও বিশ^ম্ভরপুর উপজেলার ৪ জনের নমুনা পরীক্ষায় কেউ শনাক্ত হননি।
১২ হাজার ৩৮৫ জনের নমুনা পরীক্ষায় সুনামগঞ্জ জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৯০৮ জন। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্ত শনাক্তের হার ১৫ দশমিক ৪০ শতাংশ।
৩,৭০৪ জনের নমুনা পরীক্ষায় সবচেয়ে বেশী ৭৬৮ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলায়। আরোগ্য লাভ করেছেন ৫১৪ জন। আইসোলেসনে আছেন ২৪৮ জন। করোনায় মারা গেছেন ৬ জন।

  • [১]