স্টাফ রিপোর্টার
প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ থেকে জেলায় সুস্থ হয়েছেন আরও ২৮ জন। এরমধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ৯ জন, এবং ছাতক উপজেলার ১৯ জন। এ পর্যন্ত জেলায় করোনা থেকে আরোগ্য লাভ করেছেন মোট ১২১৭ জন। আক্রান্তের তুলনায় জেলায় সুস্থতার হার ৭৭.৬১ শতাংশ।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, শুক্রবার নতুন করে হোম কোয়ারেন্টাইনে গেছেন ১৩ জন, আইসোলেসনে গেছেন ১৮ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে গেছেন ৩ জন, কোয়ারেন্টাইন/ আইসোলেসন থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৮ জন। এ পর্যন্ত সুনামগঞ্জ জেলায় ৬ হাজার ৪১৯ জনকে হোম কেয়ারেন্টাইনের আওতায় আনা হয়। কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র দেওয়া হয় ৭ হাজার ৫৯২ জনকে। এ ছাড়া করোনা সন্দেহে এ পর্যন্ত ১৫৬৮ জনকে আইসোলেশনে আনা হয়েছে। বর্তমানে আইসোলেসনে আছেন ৩৩৫ জন।