স্টাফ রিপোর্টার
করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকারে বাড়ছে। বিশেষ করে সুনামগঞ্জ সদর উপজেলায়। প্রাণঘাতী ভাইরাসে গত রবিবার ১১৪ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন আরও ৩৭ জন। যার মধ্যে ২৮ জনই সদর উপজেলার। সদরে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩৯ জনে। এদিকে ছাতক উপজেলার ২ জন, দোয়ারাবাজার উপজেলায় ১ জন, বিশ্বম্ভরপুর উপজেলায় ১ জন এবং দিরাই উপজেলায় ৫ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এছাড়াও ধর্মপাশা উপজেলায় নতুন করে আরও ১ জনের মৃত্যু হয়। এ নিয়ে করোনায় ১৩ জনের মৃত্যু হলো। জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১৩১৫ জন।
এদিকে সোমবার করোনাভাইরাসের সংক্রমণ থেকে আরোগ্য লাভ করেছেন আরও ৪২ জন। নতুন করে সুস্থ হওয়াদের মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ৮ জন, বিশ^ম্ভরপুর উপজেলার ১ জন, ধর্মপাশা উপজেলার ৪ জন, দোয়ারাবাজার উপজেলার ২ জন এবং ছাতক উপজেলার ২৭ জন। এনিয়ে সুনামগঞ্জ জেলায় এ পর্যন্ত করোনা থেকে আরোগ্য লাভ করেছেন ৯৮১ জন।
এছাড়াও নতুন করে হোম কোয়ারেন্টাইনে গেছেন ৫ জন, আইসোলেসনে গেছেন ৩৭ জন, কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র পেয়েছেন ৫২ জন। এ পর্যন্ত সুনামগঞ্জ জেলায় ৬ হাজার ২৬৭ জনকে হোম কেয়ারেন্টাইনের আওতায় আনা হয়। কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র দেওয়া হয় ৭ হাজার ২৩২ জনকে। এ ছাড়া করোনা সন্দেহে এ পর্যন্ত ১৩১৫ জনকে আইসোলেশনে আনা হয়েছে।
সোমবার দুপুর পর্যন্ত সুনামগঞ্জ সদর উপজেলায় ২৪২০ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ৪৩৯ জন। আরোগ্য লাভ করেছেন ২৩১ জন। আইসোলেসনে আছেন ২০৮ জন।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৫৯৮ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ৭৬ জন। আরোগ্য লাভ করেছেন ৬১ জন। আইসোলেসনে আছেন ১৪ জন। করোনায় মারা গেছেন ১ জন।
দিরাই উপজেলায় ৫৭৪ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ৭৭ জন। আরোগ্য লাভ করেছেন ৪৭ জন। আইসোলেসনে আছেন ২৮ জন। করোনায় মারা গেছেন ২ জন।
শাল্লা উপজেলায় ৫৫৮ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ৪০ জন। আরোগ্য লাভ করেছেন ৩৬ জন। আইসোলেসনে আছেন ৪ জন।
বিশ^ম্ভরপুর উপজেলায় ৫৯৫ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ৪১ জন। আরোগ্য লাভ করেছেন ৩৮ জন। আইসোলেসনে আছেন ৩ জন।
তাহিরপুর উপজেলায় ৩৬৫ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ৩৯ জন। আরোগ্য লাভ করেছেন ৩৪ জন। আইসোলেসনে আছেন ৪ জন। করোনায় মারা গেছেন ১ জন।
জামালগঞ্জ উপজেলায় ৬৯২ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ৬৯ জন। আরোগ্য লাভ করেছেন ৬৫ জন। আইসোলেসনে আছেন ৩ জন। করোনায় মারা গেছেন ১ জন।
ধর্মপাশা উপজেলায় ৩৫১ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ২৫ জন। আরোগ্য লাভ করেছেন ২৩ জন। আইসোলেসনে আছেন ১ জন। করোনায় মারা গেছেন ১ জন।
দোয়ারাবাজার উপজেলায় ১০৪৯ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ১০৪ জন। আরোগ্য লাভ করেছেন ৮৯ জন। আইসোলেসনে আছেন ১৪ জন। করোনায় মারা গেছেন ১ জন।
ছাতক উপজেলায় ১৯৩০ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ৩০২ জন। আরোগ্য লাভ করেছেন ২৬২ জন। আইসোলেসনে আছেন ৩৪ জন। করোনায় মারা গেছেন ৬ জন।
জগন্নাথপুর উপজেলায় ৭৭৫ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ১০৩ জন। আরোগ্য লাভ করেছেন ৯৫ জন। আইসোলেসনে আছেন ৮ জন।