- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সুস্থ হয়েছেন আরও ৪৯ জন

স্টাফ রিপোর্টার
করোনাভাইরাসের সংক্রমণ থেকে জেলায় আরোগ্য লাভ করেছেন আরও ৪৯ জন। এরমধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ২৫ জন, দোয়ারাবাজার উপজেলার ১ জন বিশ^ম্ভরপুর উপজেলার ২ জন, ছাতক উপজেলার ১৬ জন, জগন্নাথপুর উপজেলার ৩ জন এবং জামালগঞ্জ উপজেলার ২ জন।
নতুন করে আইসোলেসনে গেছেন ২১ জন, কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৭ জন। এ পর্যন্ত সুনামগঞ্জ জেলায় ৬ হাজার ৫৯৪ জনকে হোম কেয়ারেন্টাইনের আওতায় আনা হয়। কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়পত্র দেওয়া হয় ৮ হাজার ৮৪ জনকে। এ ছাড়া করোনা সন্দেহে এ পর্যন্ত ১৯৭০ জনকে আইসোলেশনে আনা হয়েছে। বর্তমানে আইসোলেসনে আছেন ৪১২ জন। মারা গেছেন ২০ জন।
এদিকে গত মঙ্গলবার ৮৪ জনের নমুনা পরীক্ষায় জেলার করোনাভাইরাস শনাক্ত হয়েছে ২১ জনের শরীরে।
সুনামগঞ্জ সদর উপজেলায় ৪৫ জনের নমুনা পরীক্ষায় ৯ জন, দোয়ারাবাজার উপজেলায় ৪ জনের নমুনা পরীক্ষায় ১ জন, বিশ^ম্ভরপুর উপজেলায় ৬ জনের নমুনা পরীক্ষায় ৩ জন, দিরাই উপজেলায় ৭ জনের নমুনা পরীক্ষায় ১ জনের, ছাতক উপজেলায় ৭ জনের নমুনা পরীক্ষায় ২ জনের, জগন্নাথপুর উপজেলায় ৮ জনের নমুনা পরীক্ষায় ৩ জনের এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ৭ জনের নমুনা পরীক্ষায় ২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

  • [১]