স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে করোনায় আক্রান্ত আরো তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন । শনিবার সুনামগঞ্জ সদর হাসপাতালের আইসোলেসন ওয়ার্ড থেকে ছাড়পত্র দেওয়া হয়। এ নিয়ে সুস্থ হলেন ৫ জন।
শনিবার সিভিল সার্জন ডা. শামস উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
করোনায় মুক্ত তিনজন হলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার মিজানুর রহমান ও হাফিজা বেগম এবং দিরাই উপজেলার রনি রায়।
দক্ষিণ সুনামগঞ্জের মিজানুর রহমান (২১) টাঙ্গাইলে কাজ করতেন। বাড়ীতে ফেরায় গত ২৪ এপ্রিল তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। পূর্ব পাগলা ইউনিয়নের চিকারকান্দি (নতুনগ্রাম) এর বাসিন্দা।
গত ২২ এপ্রিল এক আত্মীয় রোগীকে নিয়ে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার হাফিজা বেগম। সেখানে তিনি তার নমুনা দিয়েছিলেন।
এর আগে ২৭ এপ্রিল সুনামগঞ্জে আইসোলেশনে থাকা বিশ্বম্ভরপুর ও দোয়ারাবাজার দুই ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।