ধর্মপাশা প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী বাছাই উপলক্ষে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোকাররম হোসেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাদিম কবির ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি এবং বর্তমান চেয়ারম্যান আমানুর রাজা চৌধুরীর নাম প্রস্তাব করেন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আলগমীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন।