- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সূর্যের হাসি ক্লিনিকের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার
পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা করেছে সুনামগঞ্জ সূর্যের হাসি ক্লিনিক। বুধবার বিকাল সাড়ে ৩টায় কাজির পয়েন্টস্থ ক্লিনিকের নিচতলায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিশ^জিৎ কৃষ্ণ চক্রবর্তী, জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য্য, সুনামগঞ্জ সরকারী জুবীলি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অনুপ নারায়ণ তালুকদার, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সামিনা চৌধুরী মনি, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মোশাররফ হোসেন।
এসময় বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা মানুষের দৌড়গোড়ায় পৌঁচ্ছে দিতে কাজ করছে সূর্যের হাসি ক্লিনিক। এ জন্য পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে স্যাটেলাইট ক্লিনিক করে সেবা দিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। সেবার মধ্যে রয়েছে গর্ভবতী মায়েদের সেবা, পরিবার পরিকল্পনা সেবা, শিশু স্বাস্থ্য, আধুনিক ল্যাব টেস্ট, অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ প্রয়োজনীয় ওষধপত্রও দেয়া হয় ক্লিনিক থেকে।
সুনামগঞ্জ সূর্যের হাসি ক্লিনিকের ম্যানাজার পান্না দে’র সভাপতিত্বে ও প্রশাসনিক সহকারী মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

  • [১]