- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সৃজনশীল মেধা অন্বেষণ জামালগঞ্জের পন্নি বিভাগে বিজয়ী

স্টাফ রিপোর্টার
সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় ১৩২ জন মেধাবী শিক্ষার্থীর প্রতিযোগিতায় বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ক বিভাগে মঙ্গলবার সুনামগঞ্জ জেলার পর্যাযে প্রথম হওয়ার পর বিভাগীয় পর্যায়ে প্রথম হয়েছে  
জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর প্রথম ছাত্রী ফাবিয়া মুন্নিয়াত পন্নি। বুধবার সকালে সিলেটে পাইলট উচ্চ বিদ্যালয়ে বিভাগীয় পর্যায়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফাবিয়া মুন্নিয়াত পন্নি জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা জামান ও গৃহিনী দিলশাদ আরা জ্যোৎ¯œার বড় মেয়ে। তারা এক বোন এক ভাই। তাদের বাড়ি উপজেলার সাচনাবাজার ইউনিয়নের সুকদেকপুর গ্রামে।

  • [১]