- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সৃজন বিদ্যাপীঠে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
সৃজন বিদ্যাপীঠের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টায় শহরের সরকারী এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসাবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ।
এর আগে সকালে  
জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠান শুরু হয়। পরে বিদ্যাপীঠের স্কাউট দলের পরিবেশনায় কুচকাওয়াজ ও সালাম ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এসময় সৃজন বিদ্যাপীঠের অধ্যক্ষ জাকিয়া নাসরিন ডলির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, সৃজন বিদ্যাপীঠের পরিচালক অ্যাডভোকেট এনাম আহমদ, বিদ্যাপীঠের পরিচালক ও সিনিয়র শিক্ষক মোত্তাকীন রহমান চৌধুরী, সহকারী শিক্ষক দেওয়ান গিয়াস চৌধুরী প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন, বিদ্যাপীঠের শিক্ষকমন্ডলী ও অভিভাবকরা।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ১০০মিটার দৌড়, চকলেট দৌড়, দীর্ঘ লাফ, দড়ি লাফ, যেমন খুশী তেমন সাজোসহ মোট ৩৫টি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়।
পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের বিশেষ অতিথি সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ ও সাবেক জেলা শিক্ষা অফিসার মো. মকবুল হোসেন।
ক্রীড়া পতিযোগিতার সঞ্চালনা করেন সৃজন বিদ্যাপীঠের সহকারী শিক্ষক জোবেদা আক্তার ও এলিজা বেগম।   

  • [১]