স্টাফ রিপোর্টার
২৫ শে আগস্ট সাংস্কৃতিক সংগঠন সৃষ্টির সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জেলা শিল্পকলা একাডেমির পুরাতন ভবনে দিন ব্যাপী ৩ টি গ্রুপে ৪টি বিভাগে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের
শিক্ষার্থীরা। বিভাগগুলো হল কবিতা, একক অভিনয়, ছবি আঁকা, চার লোক কবির উপরে লোকজ গান। সৃষ্টি সংগঠনের পরিচালক সামিনা চৌধুরীর পরিচালনায় সকাল ১০ টায় প্রতিযোগিতার উদ্বোধন করবেন জেলা প্রশাসক সাবিরুল ইসলাম। এসময় শহরের বিশিষ্টজনদের উপস্থিত থাকার কথা রয়েছে। প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের পুরস্কার দেয়া হবে ৬ সেপ্টেম্বর। এই দিন সংগঠনের সদস্যদের অংশগ্রহণে জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে অপশক্তি নাটক মঞ্চস্থ হবে।