- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সেই চৈত্রেরই

রোকেস লেইস
চৈত্র দিনে চৈতি হাওয়া গুনগুনিয়ে বয়
চৈতি রাতে চাঁদনী মায়ার ধবল শিহর হয়
চৈতালি আর চন্দনী ঐ হারিয়ে গেলো বুঝি
চৈত্র দিনেই বানে ভাসি জলের সাথে ঝুঝি

চৈত্র জুড়ে নিদাঘ হাওয়া উষ্ণ বিষাদ আনে
চৈত্র দিনেই চন্ডালী ঝড় দমকা আঘাত হানে
চৈত্র দিনে জল বিহনে চৌচির হয় মাটি
চৈত্র দিনে জলের টানে বক্ষ যেতো ফাটি

সেই সে চৈতে বানে ভাসে হাট মাঠ ঘাট সবই
সেই সে চৈতেই ক্ষেত কৃষি সব হইলো জলভাসি
সেই চৈত্রেরই রূপ নিয়ে আজ রূপের হিসাব কষি।
                                                                                                       ১২০৪১৭

  • [১]