- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সেই তরুণীসহ ৬ জন কারাগারে

স্টাফ রিপোর্টার
প্রেমের ফাঁদে পড়ে প্রতারণার শিকার নিহত তরুণের বাবার দায়ের করা মামলায় সেই তরুণীসহ মামলার আসামী ৬ ব্যক্তি এখন জেল হাজতে। বুধবার আদালতে হাজির হয়ে ওই তরুণিসহ ৬ আসামী জামিনের প্রার্থনা করলে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুর রহিম তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।
আসামীরা হলেন- হিরণ মিয়া, নাছির মিয়া, লুৎফুর মিয়া, আতাউর মিয়া, ফজরুননেছা ও অভিযুক্ত তরুণী।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মতিউর রহমান পীর এই তথ্য নিশ্চিত করেছেন।
অভিযুক্ত তরুণি’র প্রেমের ফাঁদে পড়ে প্রতারণার শিকার শহরের উকিলপাড়ার তরুণ জুবায়ের আহমদ জনি (২২) গত ৯ জুন আত্মহত্যা করতে বাধ্য হয়েছে বলে অভিযোগ ওঠে। জুবায়ের বাবা ব্যবসায়ী ছয়ফুল্লা ঘটনার দুদিন পর আদালতে এ নিয়ে অভিযোগ দায়ের করেন, আদালতের নির্দেশে ১৫ জুন সুনামগঞ্জ সদর থানা পুলিশ মামলা নেয়। এর আগে ৯ জুন রাত ১২ টা থেকে ভোর সাড়ে ৫ টা পর্যন্ত মামলার আসামী ওই তরুণির সঙ্গে ভিডিও কলে কথা বলা অবস্থায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে জুবায়ের। এ ঘটনায় ছয়ফুল্লা ওই তরুণিসহ ৮ জনকে বাদী করে আদালতে অভিযোগ দায়ের করেছিলেন।

  • [১]