জগন্নাথপুর অফিস
দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকায় সংবাদ প্রকাশের পর জগন্নাথপুর পৌরএলাকায় কেশবপুর-আব্দুস সোবহান স্কুলের সড়ক থেকে অবশেষে খুঁটি সরানো হয়েছে। সোমবার ‘জগন্নাথপুরে রাস্তায় খুঁটি ফেলে প্রতিবন্ধতা, শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয় সুনামগঞ্জের খবর পত্রিকায়। সংবাদ প্রকাশের পর ওই রাস্তা থেকে খুঁটিটি সরিয়ে ফেলা হয়েছে। এর পর থেকে ওই সড়কে যানচলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার হোসাইন।
প্রসঙ্গত, আবদুস সোবহান স্কুল- কেশবপুর বাইপাস এ সড়কে আবদুল মনাফের বাড়ির সামনে একটি খুঁিট বসিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়। ফলে ওই সড়কে অনেক দিন ধরে রিকশা থেকে শুরু করে অটোরিকশা, সিএনজি, লেগুনাসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ যায়।