- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সেমিফাইনালে জমিরুন নুর উচ্চ বিদ্যালয় ও আলহেরা মাদ্রাসা

স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসক কাপ টি ২০ ক্রিকেট টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জয়ী হয়েছে জমিরুন নুর উচ্চ বিদ্যালয় ও আলহেরা মাদ্রাসা। জমিরুর নুর উচ্চ বিদ্যালয় ৫ উইকেটে         দোয়ারাবাজার উপজেলাকে এবং আলহেরা মাদ্রাসা ১৯ রানে এইচএমপি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে প্রথম ও ২য় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে। প্রথমে ব্যাট করতে নেমে দোয়ারাবাজার উপজেলা নির্ধারিত ২০ ওভাওে ৭ উইকেটে ১৪১ রাস সংগ্রহ করে। ১৪২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে জমিরুর নুর উচ্চ বিদ্যালয় ৫ বল এবং ৫ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয়।
অপর ম্যাচে আলহেরা মাদ্রাসা প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১০৫ রান সংগ্রহ করে। জয়ের লক্ষে ব্যাট করতে নেমে এইচএমপি উচ্চ বিদ্যালয় ২০ ওভারে ৮৬ রানে অল আউট হয়ে যায়।

  • [১]