- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সেমিফাইনালে দক্ষিণ সুনামগঞ্জের মুখোমুখি বিশ্বম্ভরপুর

স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ৪র্থ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে বিশ্বম্ভরপুর উপজেলা। মঙ্গলবার বিকাল ৩টায় জেলা স্টেডিয়ামে শাল্লা উপজেলাকে ৩ গোলে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে বিশ^ম্ভরপুর উপজেলা। আগামী ২৮ নভেম্বর বৃহস্পতিবার সেমিফাইনালে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার মুখোমুখি হবে বিশ্বম্ভরপুর উপজেলা।
মঙ্গলবার খেলার শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বিশ্বম্ভরপুর। প্রতিদ্বন্দ্বিতাহীন খেলায় ৩ গোলে জয় লাভ করে বিশ্বম্ভরপুর উপজেলা। ১৮ মিনিটে বিশ্বম্ভরপুর উপজেলার আকাশ শর্মা, বিরতির ১০ মিনিটের মাথায় জুয়েল ও ৭৪ মিনিটে সোহাঙ্গীরের গোলে বড় জয় নিশ্চিত করে বিশ্বম্ভরপুর।
রেফারীর দায়িত্ব পালন করেন লিয়ন, বি এম চৌধুরী নয়ন, জাফর, শুকুর আলী।
আজ ফাইনালে উঠার লড়াইয়ে ছাতক উপজেলা নামবে সুনামগঞ্জ সদর উপজেলার বিপক্ষে ।

  • [১]