- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সেরা পাঁচ রিটেইলারকে গাড়ি পুরষ্কার দিল লাফার্জ সুরমা সিমেন্ট

সুপারক্রিট সুপার অফার’ শীর্ষক ক্যম্পেইনের আওতায় নির্দিষ্ট বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করে টয়োটা গাড়ি জিতেছেন লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের পাঁচ জন রিটেইলার। এ উপলক্ষ্যে বুধবার ঢাকার একটি হোটেলে  
আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে গাড়ির চাবি তুলে দেন লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের চীফ ফিন্যান্সিয়াল অফিসার মাসুদ খান। এ সময় লাফার্জ সুরমার সেলস ডিরেক্টর নাভীন মালহোত্রা, হেড অব ব্র্যান্ড অ্যান্ড ইনোভেশন সৈয়দ নাঈমুল আবেদীন সহ কোম্পানির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অংশগ্রহনকারী লাফার্জ সুরমার রিটেইলাররা এই উদ্যোগকে স্বাগত জানান এবং এর মাধ্যমে ভবিষ্যতে অনুপ্রাণিত হবেন বলেও জানান।
প্রধান অতিথি’র বক্তব্যে মাসুদ খান বলেন, ‘আমরা আমাদের কোম্পানির রিটেইলারদের সাথে সম্পর্ক আরো জোরদার করার মাধ্যমে গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আমাদের আজকের এই উদ্যোগ সকল রিটেইলারদের আরো অনুপ্রাণিত করবে বলে আমরা বিশ্বাস করি।’ (সংবাদ বিজ্ঞপ্তি)

  • [১]