স্টাফ রিপোর্টার
অনলাইন ৭১ নিউজ টেলিভিশনের সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস।
বৃহস্পতিবার রাত ৯টায় রাজধানীর ফার্মগেট কৃষি ইনস্টিটিউট অডিটরিয়ামে কুলেন্দু শেখর দাসের হাতে সম্মাননা এওয়ার্ড তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার।
এ সময় উপস্থিত ছিলেন ৭১ নিউজ টেলিভিশনের চেয়ারম্যান মাহমুদ হোসেন।