- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সেলফিবাজদের কারণে ছবি তোলায় বিড়ম্বনা

স্টাফ রিপোর্টার
জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুটকে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে ছবি ও অনুষ্ঠান কভার করতে বেশ বিড়ম্বনার শিকার হয়েছেন গণমাধ্যমকর্মীরা। স্মার্ট ফোন ব্যবহারকারীরা সেলফি ও নেতাদের সাথে ছবি তোলায় ব্যস্ত ছিলেন সারাক্ষণ। যার কারণে মঞ্চের সামনে বসা সাধারণ দর্শক ও অতিথিরা বার বার বিরক্তবোধ করেন এবং ক্যামেরা পারসনরা প্রোগ্রামের ছবি তোলতে সমস্যায় পড়েন।

  • [১]