- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সেলফি কর্ণারে ছিলো সবার নজর

স্টাফ রিপোর্টার
লাল, নীল, সাদা, হলুদ নানা বাহারী রঙের কাপড় পড়ে প্লাটিনাম জয়ন্তী উৎসবে এসেছিলেন সাবেক ছাত্রীরা। তাদের এই বাহারি রঙের কাপড় পড়ে ছবি উঠাকে আরও রাঙিয়ে তুলেছে প্লাটিনাম জয়ন্তী উৎসবের সেলফি কর্ণারগুলো। ছবি তোলার জন্য উৎসব মঞ্চের সামনে স্থাপিত হয়েছে বেশ কয়েকটি সেলফি ও ফটো কর্ণার। আয়োজক কমিটির পক্ষ থেকে করা ফটো কর্নারের পাশাপাশি বিভিন্ন ব্যাচের নিজস্ব উদ্যোগেও ফটো কর্ণার স্থাপন করা হয়।
ফুল, কাপড়, ককসিট সহ বিভিন্ন সাজসজ্জার উপকরণ দিয়ে তৈরি এসব ফটোকর্ণারেই ছিলো সবার নজর। একাধিক ফটোকর্ণার থাকলেও সবকটিতেই ছিলো ছবি তোলার হিড়িক। বেশি নজর কেড়েছে মিলেনিয়াম নামের ২ হাজার সালের ব্যাচ কর্তৃক স্থাপিত ফটো কর্ণারটি। এটি কলেজের বিভিন্ন সময়ের বিভিন্ন ছবি দিয়ে তৈরি করা হয়েছে। যেখানে ছোট বড় সবাই সানন্দে ছবি তুলছেন।
কলেজের বর্তমান শিক্ষার্থী সীমা সরকার জানান, কলেজের সাবেক সকল শিক্ষার্থীদের সাথে উৎসবে অংশগ্রহণ করতে পেরে খুব ভালো লেগেছে। এমন স্মৃতিময় দিনটিকে স্মরণীয় করে রাখতে সবাই মিলে ছবি তুলছি।
সাবেক শিক্ষার্থী জহিরুল আলম বললেন, প্লাটিনাম উৎসবে বেশ কয়েকটি ফটো কর্ণার স্থাপন করা হয়েছে। এগুলো দেখতেও চমৎকার। ফটোকর্ণারে ছবি তুলে দিনটিকে ছবির ফ্রেমে বেঁধে রাখছি।
আয়োজক কমিটির সদস্য আবুল হাসান বলেন, আমাদের দীর্ঘদিনের ফসল এই অনুষ্ঠান। এখানে সাবেক বর্তমান সবাই আসবেন। দিনটি সবার কাছে অনেক গুরুত্বপূর্ণ ও আননন্দঘন হবে। এই আনন্দকে আরেকটু বাড়াতে আমরা ফটো কর্ণার স্থাপন করেছি। যেন সবাই দিনটিকে ছবির মাধ্যমে স্মরণীয় করে রাখতে পারেন।

  • [১]