- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সেলবরষ ও পাইকুরাটি ইউপি ছাত্রলীগ ঘোষণা শুনেই অজ্ঞান

ধর্মপাশা প্রতিনিধি
আলোচনা সভার কাজ শেষ। নতুন কমিটি গঠনের সকল প্রস্তুতি সম্পন্ন। কিছুক্ষণের মধ্যে ঘোষণা করা হবে কমিটি। উপস্থিত সকলের পূর্ণ মনযোগ ও উৎকণ্ঠার অবসান ঘটিয়ে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি প্রথমেই কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে সুয়েল মিয়ার নাম ঘোষণা করলেন। ঘোষণা মঞ্চের সামনে এসেই অজ্ঞান হয়ে নিচে পড়ে গেলেন সুয়েল মিয়া।
সভাস্থলে উপস্থিত থাকা ব্যক্তিরা সুয়েল মিয়াকে উঠিয়ে দাঁড় করালেন। দাঁড়িয়ে থাকতে পারলেন না সুয়েল মিয়া, আবারও নিচে পড়ে গেলেন। রবিবার সন্ধ্যা ছয়টায় উপজেলার পাইকুরাটি ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে ওই ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণাকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, গেল বছরের ২৬ জানুয়ারি উপজেলার পাইকুরাটি ও সেলবরষ ইউনিয়ন ছাত্রলীগের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সময় নতুন কমিটি কমিটি ঘোষণা করা হয়নি। রবিবার বিকেলে ওই ইউনিয়নের দলীয় কার্যালয়ে নতুন কমিটি গঠনের প্রস্তুতি শুরু হয়। সুয়েল মিয়া সাধারণ সম্পাদক পদপ্রার্থী প্রত্যাশী থাকলে আলোচনা শেষে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুহিত লাল তালুকদার মুন প্রথমেই সাংগঠনিক সম্পাদক হিসেবে সুয়েল মিয়ার নাম ঘোষণা করেন। এ সময় সুয়েল মিয়া ঘোষণা শুনেই অজ্ঞান হয়ে পড়েন।

  • [১]