- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সৈয়দপুর শাহারপাড়ায় নৌকার পক্ষে আ.লীগ একাংশের প্রচারণা

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবুল হাসানের নৌকা প্রতীকের সমর্থনে উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার ইউনিয়নের শাহারপাড়া বাজার, নোয়াগাঁও বাজার, ও সৈয়দপুর বাজারে গণসংযোগ ও পথ সভা করেছেন।
 সৈয়দপুর বাজারে নৌকা প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয় প্রাঙ্গণে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ লাল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোয়ার আলীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন, জগন্নাথপুর পৌরসভার মেয়র উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুল   
 মনাফ, স্বাগত বক্তব্য দেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবুল হাসান,  সিলেট মহানগর যুবলীগের সাবেক সভাপতি ও মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাড. সৈয়দ শামীম আহমদ,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মুকিত মিয়া কামালী, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব,পৌর কাউন্সিলর সুহেল আহমদ, দ্বীপক গোপ,  উপজেলা যুবলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক অ্যাড. জুয়েল মিয়া, ইউনিয়ন যুবলীগ নেতা মনসুর কোরেশী, স্বেচ্ছাসেবক লীগ নেতা আসাদ কুরেশী, ছাত্রলীগ নেতা সৈয়দ মকসুদ, কামাল হোসেন, দিদার মিয়া প্রমুখ।

  • [১]