লন্ডন প্রতিনিধি
অবহেলিত এবং উন্নয়নের দিক দিয়ে পিছিয়ে পড়া সৈয়দপুর -শাহারপাড়া ইউনিয়নকে এগিয়ে নিতে হলে প্রয়োজন সকলের সহযোগিতা, সবার সহযোগিতা ছাড়া কোন কিছু করা সম্ভব নয়। আমি ইউনিয়নবাসীর জন্যে এমন কিছূ করতে চাই যা দৃষ্টান্ত হয়ে থাকবে, সরকারী অনুদানে হউক বা আমার নিজস্ব অর্থায়নেই হউক আমি ব্যতিক্রমী কিছু করতে চাই। এমন্তব্য জগন্নাথপুরের ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালীর।
২৪ এপ্রিল সন্ধ্যায় ইষ্টলন্ডনের সোনারগাঁও রেষ্টুরেন্টে পূর্ববুধরাইল-আটঘর-আউদত গ্রাম উন্নয়ন সংস্থা ইউকে আয়োজিত সম্বর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন প্রত্যন্ত অঞ্চলের উন্নয়নে সরকার যথেষ্ট সহযোগিতা করছে যা অতীতে কখনো দেখা যায়নি, আমাদের ইউনিয়নকে এগিয়ে নিতে বেশী প্রয়োজন প্রবাসীদের সাহায্য । আমি নিয়েও একজন প্রবাসী, প্রবাসীরা যাতে দেশে অযথা হয়রানির শিকার না হয় সে লক্ষ্যে আমি কাজ করছি।
সংগঠনের সভাপতি সাহিত্য বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব শেখ ফারুক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্বর্ধনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক-গবেষক মতিয়ার চৌধুরী, বিশিষ্ট কবি আবু সুফিয়ান চৌধুরী, জগন্নাথপুর উন্নয়ন সংস্থা ইউকের সভাপতি তাহের কামালী, শাহাড়পাড়া যুবসংঘের সাবেক সভাপতি বিশিষ্ট শিল্পপতি শেখ আব্দুল খালিক, সৈয়দপুর শামসিয়া সমিতির সহসভাপতি সৈয়দ জিল্লুল হক, আব্দুল মখদ্দুস, খালেদ কামালী।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন সৈয়দ তফজ্জুল মিয়া, সম্বর্ধিত অতিথিকে ফুল দিয়ে বরণ করেন নূরমিয়া ও সংগঠনের সহসভাপতি আব্দুল মমিন।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারী মখলিছ মিয়া। স্থানীয় সমস্যাদি তুলে ধরে বক্তব্য রাখেন খালেদ কামালী লেবু মিয়া, শামীম মিয়া, সৈয়দ বেলাল, সৈয়দ তৌরিছ প্রমুখ।