- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সৈয়দ গোলাম কিবরিয়ার মৃত্যুতে এনইইউবি পরিবার গভীর শোকাহত

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সাবেক পরিচালক (অর্থ) ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ গোলাম কিবরিয়া গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
তাঁর মৃত্যুতে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস, ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সবাই গভীরভাবে শোকাহত। নর্থ ইস্ট ইউনিভার্সিটি পরিবার মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীরভাবে সমবেদনা প্রকাশ করছে।
উল্লেখ্য, বর্ণাঢ্য চাকুরী জীবনে সৈয়দ গোলাম কিবরিয়া বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ও ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পালন করেন। তিনি জনতা ব্যাংক এবং এবি ব্যাংকের পরিচালক ছিলেন। নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এ তিনি পরিচালক (অর্থ) পদে যোগদান করেন এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে দেশ একজন গুণী ব্যক্তিকে হারালো।
প্রেস বিজ্ঞপ্তি

  • [১]