- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সৈয়দ রমিজ উদ্দিন শ্রেষ্ঠ প্রধান শিক্ষক

পাগলা বাজার প্রতিনিধি
দক্ষিণ সুনামগঞ্জের শ্রেষ্ঠ বিদ্যালয় হওয়ার গৌরব অর্জন করেছে পাগলা হাইস্কুল এন্ড কলেজ। শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হয়েছেন একই প্রতিষ্ঠানের প্রধান সৈয়দ রমিজ উদ্দিন। শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন গনিনগর ষোলগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এস এম ইমতিয়াজ আহমদ।
এর আগে পাগলা হাইস্কুল এন্ড কলেজ সেকায়েফ থেকে ২০১৪ ও  ১০১৬ সালে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে নির্বাচিত   হয়। সৈয়দ রমিজ উদ্দিন আনোয়ার হোসেন ফাউন্ডেশন, দক্ষিণ সুনামগঞ্জ থেকে পাগলা হাইস্কুল এন্ড কলেজের হয়ে ২ বার শ্রেষ্ঠ প্রধান শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার পুরকায়স্থ জানান- সার্বিক দিক বিবেচনা করে আমরা তিনটি শাখায় শ্রেষ্ঠ খেতাব দিয়ে থাকি। এবার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে পাগলা হাইস্কুল এন্ড কলেজ, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক পাগলা ;হাইস্কুল এন্ড কলেজের প্রধান সৈয়দ রমিজ উদ্দিন ও শ্রেষ্ঠ শ্রেণি গণিনগর ষোলগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এস এম ইমতিয়াজ।

  • [১]