স্টাফ রিপোর্টার
‘অনাহারীদের দেখে কাঁদে না যার মন মুমীন নয় সেজন মানবতার দুশমন’ প্রতিপাদ্যকে সামনে রেখে পারসেপশন কোচিং সেন্টারের আয়োজনে সৈয়দ শাহনূর (রহ:)’র জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও খাদ্য বিতরণ অনুষ্ঠান হয়েছে। শনিবার সকালে জেলা পুরাতন শিল্পকলা একাডেমীতে অ্যাড. সৈয়দ শামছুল ইসলামের সভাপতিত্বে ও পারসেপশন
কোচিং সেন্টারের পরিচালক সৈয়দ সানাউল হকের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মৌলবীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ মহিবুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড.সৈয়দ শায়েখ আহমদ, অ্যাড. মল্লিক মঈন উদ্দিন সুহেল, অ্যাড. সৈয়দ ফুয়াদ আল জওয়াদ, জেলা শিল্পকলার একাডেমীর সাধারণ সম্পাদক শামছুল আবেদীন, দ্বীনি সিনিয়র আলীম মাদ্রাসার প্রিন্সিপাল মাও. আলীনুর, সৈয়দ শাহনূর (রহ:)’র ট্রাস্টের সমন্বয়ক সৈয়দ রেজাউল হক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লতিফুর রহমান রাজু, আরটিভির জেলা প্রতিনিধি আবেদ মাহমুদ চৌধুরী, প্রথম আলোর জেলা প্রতিনিধি খলিল রহমান। এসময় উপস্থিত ছিলেন পারসেপশন কোচিং সেন্টারের সহকারি পরিচালক পারভেজ সরকার, আবু জুবায়ের।