- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সৈয়দ শাহ্ নিয়ামত উল্লার ৪৭ তম ওরস

স্টাফ রির্পোটার
পীরে কামেল সৈয়দ ইসহাক শাহ্ ওরফে মামুশাহ্’র অন্যতম শিষ্য সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের দেওয়াননগর গ্রামের সৈয়দ শাহ্ নিয়ামত উল্লার(রাঃ) এর ৪৭ তম ওরস মোবারক অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিবাগত রাতে শেষ রাত্র পর্যন্ত ওরস উপলক্ষে নিয়ামত উল্লা (রাঃ) এর মাজার প্রাঙ্গণে মিলাদ শেষে মুর্শিদী গান পরিবেশন করা হয়। রাত ১০ টায় বাউল মকরম শাহ্ ওরসে মিলাদ পরিচালনা      
করেন। পরে মাজারের প্রধান খাদেম কমর উদ্দিনের সভাপতিত্বে ও  নিয়ামত উল্লার নাতি মোহাম্মদ আলীর সঞ্চালনায় এক মনোজ্ঞ মুর্শিদী গানের আসর অনুষ্ঠিত হয়। এসময় মুর্শিদী গান পরিবেশন করেন, বাউল শাহজাহান, মুর্শিদ শারমিন আক্তার, বাউল হীরা মোহন, মাজারের খাদেম বাউল সেলিম, বাউল আকবর আলী, বাউল ঝর্ণা আক্তার জুঁই, শিশু শিল্পি রুপা আক্তার ও আল আমীন।

  • [১]