বিশ্বম্ভরপুর প্রতিনিধি
হাজেরা মুসলিম টেকনিক্যাল কলেজের ফি/চার্জ কালেকশনে সোনালী ব্যাংকের সাথে চুক্তি স্বাক্ষর করা হয়েছে। মঙ্গলবার সকালে বিশ্বম্ভরপুর উপজেলার হাজরো মুসলিম টেকনিক্যাল কলেজে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফ্রি/ চার্জ কালেকশনের জন্য আনুষ্ঠানিকভাবে চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
সোনালী ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন সুনামগঞ্জ প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার হিমাংশু আচার্য্য ও কলেজের পক্ষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আজিজুর রহমান, প্রিন্সিপাল অফিসার এসপিও আব্দুস সালাম মো. জুবায়ের, প্রিন্সিপাল অফিসার এসপিও আতিকুল ইসলাম, বিশ্বম্বরপুর সোনালী ব্যাংক ম্যানেজার সুমিত কান্তি সিংহ সহ কলেজের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষকবৃন্দ।