সোনালী ব্যাংক সুনামগঞ্জ শাখার উদ্যোগে কৃষি ঋণ বিতরণ ও শ্রেণিকৃত ঋণ আদায় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়ন পরিষদে বল্লবপুর গ্রামে এই ক্যাম্প অনু্িঠত হয়।
এসময় মহিলা উদ্যোক্তা ইসমত আরা সহ ৯ জন ঋণ গ্রহিতাকে ২ লক্ষ ২৫ হাজার টাকা কৃষি ঋণ বিতরণ করা হয় এবং ৪৫ জন ঋণ গ্রহিতার কাছ থেকে ৬ লক্ষ ২৫ হাজার টাকার ঋণ আদায় করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনলী ব্যাংক আঞ্চলিক কার্যালয়ের এসিস্টেন্ট জেনারেল ম্যানেজার দোলন চক্রবর্তী। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সোনালী ব্যাংক সুনামগঞ্জ শাখার ম্যানেজার আবু বক্কর সিদ্দিক। প্রেস বিজ্ঞপ্তি