- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপক সম্মেলন

সোনালী ব্যাংক লি. আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলার ১২টি শাখার ব্যবস্থাপকদের নিয়ে শহরের সোনালী ব্যাংক ভবনে শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোনালী ব্যাংক লিঃ আঞ্চলিক কার্যালয়ের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার দোলন কান্তি চক্রবর্তীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংক লি. সিলেট অঞ্চলের জেনারেল ম্যানেজার কানিজ ফাতেমা  চৌধুরী উপস্থিত ছিলেন।
সম্মেলনে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক লি. সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক আবু বকর সিদ্দিক ও দক্ষিণ সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক দীপক রঞ্জন চৌধুরী।
অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র অফিসার দেবদীপ্তি দেবী ও সুধেন্দ্র রঞ্জন দে। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]