জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সোনা মিয়া (৭৫) বৃহস্পতিবার সকাল ৭টায় জগন্নাথপুর উপজেলা হাসপাতালে বাধ্যকজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ…… রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে ৬ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাজা বিকেল পোনে ৫টায় রসুলপুর চিলাউড়া শাহী ঈদগাহে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। মরুহুম সোনা জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দিনের বাবা।
এদিকে আওয়ামী লীগ নেতা সুনা মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ, জেলা আওয়ামী লীগের সদস্য নুরুল ইসলাম, সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, জেলা বিএনপির সহ সভাপতি অ্যাড. মল্লিক মইন উদ্দিন সুহেল, উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা ছাদ মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, উপজেলা আওযয়ামী লীগের সহ সভাপতি আবদুল কাইয়ুুম মশাহিদ, সহ সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র্র, প্রচার সম্পাদক আব্দুল জব্বার, উপজেলা আওয়ামী লীগের পৌর আওয়ামী লীগ সভাপতি ডা. আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভুইয়া, সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান, সহ দপ্তর সম্পাদক মাসুম আহমদ, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়া, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম বকুল, ফররুখ আহমদ উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সহ সভাপতি সাইফুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, বর্তমান সভাপতি সাফরোজ ইসলাম সহ সভাপতি কল্যাণ কান্তি রায় সানী, সাধারণ সম্পাদক শাহ রুহেল চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবদুল গফুর, সাধারণ সম্পাদক আলাউদ্দিন প্রমুখ।
প্রসঙ্গত, সোহাহর আলী সোনা মিয়া রাজনীতির পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত ছিলেন। তিনি রসুলপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার দাতা সদস্য ছিলেন। এলাকায় সালিশী ব্যক্তি হিসেবে তাঁর পরিচিত রয়েছে।