স্টাফ রিপোর্টার
আগামীকাল সোমবার শহরতলীর জগন্নাথপুর গ্রামের বায়তুস্সালাম জামে মসজিদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। ওইদিন জগন্নাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিকাল ৪টা থেকে মধ্যরাত পর্যন্ত ওয়াজ মাহফিল চলবে।
মহাসম্মেলনে প্রধান অতিথির ওয়াজ ফরমাইবেন বি.বাড়িয়ার ইসলামিক চিন্তাবিদ মুফতি শাহ্ ওয়ালী উল্লাহ সোবহানী, বিশেষ অতিথির ওয়াজ ফরমাইবেন শাখাইতি মাদ্রাসার মাও. তাহির আহমদ, সুনামগঞ্জের মাও. জসীম উদ্দিন প্রমুখ।
ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করবেন মসজিদ কমিটির উপদেষ্টা মো. একরাম হোসেন মঞ্জু ও কমিটির সভাপতি মো. নুরুল ইসলাম। ওয়াজ মাহফিলে ধর্মপ্রাণদের উপস্থিত থাকতে কমিটির পক্ষে অনুরোধ জানিয়েছেন মসজিদের ইমাম হাফেজ মো. মাঈন উদ্দিন।