স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অসহায়ের পাশে আমরা’র উদ্যোগে আজ সোমবার সুনামগঞ্জের বিভিন্ন এলাকার শ্রমজীবী ও দরিদ্র ২৬টি পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এ নিয়ে সংগঠনের পক্ষ থেকে ২৮৫টি পরিবারকে সহায়তা দেওয়া হলো। এ ছাড়া ১১৫জন অসহায় মানুষকে একবেলা রান্নাকরা খাবার খাওয়ানো হয়েছে। আগামিকাল মঙ্গলবারও একইভাবে জেলার বিভিন্ন এলাকায় খাদ্য সহায়তা বিতরণ করা হবে। করোনা পরিস্থিতিতে সৃষ্ট এই সংকটে সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজনের দেওয়া অর্থে এই সহায়তা প্রদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। সংগঠনের সঙ্গে যুক্ত সবাই স্বেচ্ছাসেবী।
আজ সংগঠনের তহবিলে যাঁরা অর্থ সহায়তা দিয়েছেন তাঁরা হলেন ব্যবসায়ী জনাব চৌধুরী রফিকুল হাসান শাহীন ৫০০০টাকা, জেলা বিএমএ’র সভাপতি মুক্তিযোদ্ধা ডা. আব্দুল হাকিম ৩০০০টাকা, স্কুল শিক্ষার্থী চিন্ময় রায় চাঁদ তার সরকারি বৃত্তির টাকা থেকে জমিয়ে রাখা ২০০০টাকা দিয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক একজন কলেজ শিক্ষক দিয়েছেন ১০০০টাকা, বিশিষ্ট ব্যাংকার সুতপা দে ৩০০০টাকা, মহান মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত রাজনীতিক আলফাত উদ্দিন আহমদের জামাতা যুক্তরাজ্যপ্রবাসী জনাব খসরুজ্জামান খসরু এবং তাঁর শুভানুধ্যায়ীরা দিয়েছেন ৫০০০০টাকা।
সহায়তা বিতরণ প্রক্রিয়া:
যে এলাকায় খাদ্যসামগ্রী বা সহায়তা বিতরণ করা হয় প্রথমে ওই এলাকার একাধিক দোকানির মুঠোফোন ও বিকাশ নম্বর নেওয়া হয়। এরপর যাদের সহায়তা দেওয়া হবে তাদের একেবারে কাছাকাছি কোনো দোকানে সংগঠনের একজন স্বেচ্ছাসেবী উপস্থিত থেকে তালিকা অনুযায়ী এসব পণ্য ক্রয় করেন। পরে দোকান থেকে সহায়তা গ্রহণকারী ব্যক্তিগণ নিজেরাই জিনিসপত্র সংগ্রহ করেন। দোকানিকে বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ করা হয়। সহায়তা বিতরণের সময় কোনো ছবি তোলা হয় না। যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই সহায়তা কার্যক্রমে যুক্ত হতে পারেন, অর্থ সহায়তা দিতে পারেন। অর্থ প্রদানের জন্য বিকাশ: ০১৭১৫-২৯৪৯৪৪।
প্রয়োজনে যোগাযোগ:
অ্যাডভোকেট আইনুল ইসলাম বাবলু (০১৭১৫-২৯৪৯৪৪), অ্যাডভোকেট সালেহ আহমদ (০১৭১৬-২৯৫৮৫০), সাংবাদিক পঙ্কজ কান্তি দে (০১৭১৮-৩৪৫৯৭৫), সাংবাদিক-আইনজীবী খলিল রহমান (০১৭১৫-৪০৯৫৫১), ক্রীড়া সংগঠক পারভেজ আহমেদ চৌধুরী (০১৭১১-৯৫৫১৮৯), সাংবাদিক বিজন সেন রায় (০১৭২৮-৩৭৫৯৯৬), ক্রীড়া সংগঠক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী (০১৭১৫-০৪৫৯৫০), অ্যাডভোকেট খায়রুল কবির রুমেন (০১৭১৬-৪৬৬৯৬৬), শিক্ষক-সমাজকর্মী কানিজ সুলতানা (০১৭১২-২৫৮৮২৪), অ্যাডভোকেট নাজনীন বেগম (০১৬৭৭-৫৫০৬৩৭), অ্যাডভোকেট এনাম আহমেদ (০১৭২৬-৮৯৯৯২৯), অ্যাডভোকেট এস এম মাহবুবুল হাসান শাহীন (০১৭১৬-১০৭৯৭৪), সংস্কৃতি সংগঠক ও সমাজকর্মী জাহাঙ্গীর আলম (০১৭১২-৫৬৫৬১৪), লেখক-সাংবাদিক শামস শামীম (০১৭১২-৩২৯৯৯৭), সাংবাদিক-আইনজীবী এ আর জুয়েল (০১৭১৮-০৬০৯০৩), সংস্কৃতি সংগঠক ও সমাজকর্মী মো. রাজু আহমেদ (০১৭০৬-৪০০৫৬৫)।
নোট: নামের তালিকা জ্যেষ্ঠতার ভিত্তিতে নয়।