- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

স্কাউট সংগঠক আসদ্দর আলী ভূঁইয়া স্মরণে শোকসভা

স্টাফ রিপোর্টার
বিশিষ্ট স্কাউট ও ক্রীড়া সংগঠক আসদ্দর আলী ভূঁইয়া স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের স্কাউটস ভবনে জেলা স্কাউটস এ শোক সভার আয়োজন করে।
এসময় বক্তারা বলেন, মরহুম আছদ্দর আলী   
 ভূঁইয়া ১৯৬৬ সাল থেকে জীবনের শেষ দিন পর্যন্ত স্কাউটস এর একজন নিবেদিতপ্রাণ সংগঠক ছিলেন। স্কাউটসে অবদানের জন্য তিনি ওই বিভাগের দ্বিতীয় সর্বোচ্চ পদক ‘রৌপ্য ইলিশ লাভ করেন। সুনামগঞ্জের ক্রীড়াঙ্গনের উন্নয়নে তাঁর ভুমিকা ছিল অপরিসীম।
জেলা স্কাউটসের সহ-সভাপতি এ.এফ মসয়ূদুল হাসানের সভাপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হযরত আলী, জেলা স্কাউটসের সহ-সভাপতি ধূর্জটি কুমার বসু, আফতাব উদ্দিন, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক মোল্লা, এইচএমপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইনছান মিয়া, বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল আবেদীন, চরমহল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিযুষ কান্তি দাস, জেলা স্কাউটসের কমিশনার মো.ফয়েজুর রহমান, সাধারণ সম্পাদক মো.তাহির আলী তালুকদার, সদর উপজেলা স্কাউটসের কমিশনার মো.গিয়াস উদ্দিন, বিশ্বম্ভরপুর উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, সদর উপজেলা স্কাউটসের যুগ্ম-সম্পাদক মো.বুরহান উদ্দিন, কাব লিডার মো.হাবিবুর রহমান, স্কাউট লিডার মো.সুহেল আলম, তাহিরপুর উপজেলা স্কাউটসের স্কাউট লিডার মোস্তাকীম আলী প্রমুখ।    
উল্লেখ্য, আসদ্দর আলী ভূঁইয়া গত ৭ ফেব্রুয়ারি বার্ধক্যজনিত কারণে হাছননগরে নিজ বাসায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।  

  • [১]