সু.খবর রিপোর্ট
দক্ষিণ সুনামগঞ্জের পশ্চিম পাগলা ইউনিয়নে রথপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন স¤পন্ন হয়েছে। নির্বাচনে সাতটি বিভাগে ১২জন প্রার্থীর মধ্যে ৭জন বিজয়ী হয়েছেন। বিজয়ীরা হলেন তৃতীয় শ্রেণির শ্রাবনী দাশ পলি, মিনহাজ আবেদীন, চতুর্থ শ্রেণির তুষার চক্রবর্তী, শ্রাবনী রাণী দাশ, পঞ্চম শ্রেণির মার্জিয়া আক্তার ঝুমু, জ্যোতি বেগম ও নির্ঝর মজুমদার।
বৃহ¯পতিবার সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে দুপুর ১টা পর্যন্ত। বিদ্যালয়ের ৩য় থেকে ৫ম শ্রেণি পড়–য়া মোট ভোটার ছিলেন ২শ ২৩জন। মোট ভোটারের প্রায় ৯৩ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনারের দায়ীত্বে থাকা পঞ্চম শ্রেণির ছাত্রী প্রমী দাশ।
প্রমি জানান আমরা সুষ্ঠুভাবে নির্বাচন স¤পন্ন করেছি। শিক্ষক-শিক্ষিকা সকলেই আমাদের খুব সহযোগিতা করেছেন। বড় হয়েও নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করতে চাই।
বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন শতাধিক উৎসুখ ভোটার।
আলাদা আলাদা বুথে ছিলেন আলাদা আলাদা প্রিজাইডিং ও পুলিং কর্মকর্তা। সকলেই ৩য় থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থী। অভিভাবকদের মাঝেও ছিল আলাদা উদ্দীপনা। একটি উৎসবমুখর পরিবেশ ছিলো রথপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শীলা রায় ও সীমা দাশ বলেন এ নির্বাচনে শিশুরা সুষ্ঠু গণতন্ত্র চর্চায় উৎসাহিত হবে। এ ধরনের নির্বাচন ভবিষ্যতে ছোটদের সুষ্ঠু রাজনৈতিক চিন্তাধারার পাথেয় হবে।
ছাতক
ছাতকের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১ টা পর্যন্ত স্ব-স্ব বিদ্যালয়ে টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শহরের মন্ডলীভোগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে ১৭ জন প্রার্থীর মধ্যে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আবু মুসা নাইম(১৮৯) ও সুপন রায় প্রেম (১২৪), চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী আহনাফ মুবালিগ মুগ্ধ(১৯২) ও অর্ঘ রায় (১২৪), তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আতিফ হাসান(১২৪), গাজী আব্দুলা ফাহাদ(১১৯) ও চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী হাবিবুর রহমান(৯২) ভোট পেয়ে স্টুডেন্ট কাউন্সিলর নির্বাচিত হয়েছে। নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করেন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তৌহিদুর রহমান জাহিদ ও প্রিজাইডিং অফিসার ছিলেন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী øেহা ঘোষ এবং নির্বাচনের সার্বিক দায়িত্বে ছিলেন প্রধান শিক্ষক হেলালুল ইসলামসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। এদিকে শহরের অপর বাগবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে ১৩জন প্রার্থীর মধ্যে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী উম্মে হাবিবা(৩০৯) ও হাফিজা জান্নাত আনিকা(২৯১), চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সেঁজুতি তরফদার হৃদি(৩৩০), এসএম ফাহিম পলব(১৮৮) ও কাওছার খন্দকার জয়(১৮২), তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী অদিত ওয়াসিত্ব(৩২৮) ও শাহ ইব্রাহিম চৌধুরী নাহিয়ান(২৭২) ভোট পেয়ে স্টুডেন্ট কাউন্সিলর নির্বাচিত হয়েছে। নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করেন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তানিশা তাফান্নুম প্রীতি এবং নির্বাচনের সার্বিক দায়িত্বে ছিলেন প্রধান শিক্ষক নিত্যরঞ্জন দাসসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয় গুলোতে বিপুল ইৎসাহ উদ্দীপনার মাধ্যমে নেতৃত্ব বিকাশে ষ্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিরতিহীন ভাবে ছাত্র/ছাত্রীদের ভোট প্রয়োগের মাধ্যমে ও ছাত্র/ছাত্রীদের দ্বারাই নির্বাচন কমিশনার, প্রিজাডিং, পোলিং অফিসার নিয়োগ করে যথা সময়ে ভোট গননা করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনূকুল চন্দ্র দাশ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন করেন, সর্বশেষ উপজেলা সদর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা পর্যাবেক্ষন করেন তিনি। এ সময় উপজেলা প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মনসহ বিভিন্ন ব্যক্তিবর্গ ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।